Logo

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক-৭

profile picture
জনবাণী ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৩২
ভোলায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক-৭
ছবি: সংগৃহীত

জমিদখল ও জুলুমের মত অপকর্ম পরিচালনা করে আসছিল বলে জানা যায়

বিজ্ঞাপন

ভোলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৭ সন্ত্রাসীকে আটক করেছে। 

রবিবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, বাংলাদেশ নৌবাহিনী ও  পুলিশের যৌথ অভিযানে এই সন্ত্রাসীদেরকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন-অর-রশীদ লে. কমান্ডার বিএন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন চরসামাইয়া ইউনিয়নে মো. মিজানুর রহমান মিয়াজী এর নেতৃত্বে একটি দুর্র্ধষ সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণেকে জিম্মি কবে চাঁদাবাজী, জমিদখল ও জুলুমের মত অপকর্ম পরিচালনা করে আসছিল বলে জানা যায়। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকির সম্মুখীনও হয়েছে বলে জানা যায়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত হতে সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাত পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। 

অভিযানে ভোলা জেলার সদর উপজেলাধীন চরসামাইয়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড এর আলাউদ্দিন মিয়াজী বাড়ি, পালোয়ান বাড়ি এবং মিজির বাড়ি তল্লাশী করে সন্ত্রাসী বাহিনীর প্রধান মো. মিজানুর রহমান মিয়াজী (৪৫) এবং তার সহযোগী মো. মিরাজ (২২) সহ সর্বমোট ০৭ জন সন্ত্রাসীকে ২৫ টি দেশীয় অস্ত্র এবং ০৮ টি কাঠের ব্যাটনসহ আটক করা হয়। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত দেশীয় অস্ত্র ও সকল আলামতসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD