Logo

কিস্তির টাকা দিতে না পারায় গরু নিয়ে গেলেন এনজিও কর্মী

profile picture
জনবাণী ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৫৭
কিস্তির টাকা দিতে না পারায় গরু নিয়ে গেলেন এনজিও কর্মী
ছবি: সংগৃহীত

এ সময় গরুটি নিতে নিষেধ করলেও তারা তা শুনেননি

বিজ্ঞাপন

ভোলার চরফ্যাশনে কিস্তির টাকা দিতে না পারায় এক অসহায় পরিবারের একটি গাভী নিয়ে গেছেন দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা নামের এক এনজিওর মাঠকর্মীরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী দৌলতপুর গ্রামের কাঞ্চন মিস্ত্রির স্ত্রী কুলসুম বেগম জানান, দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন তিনি। এ ঋণের সপ্তাহে ২ হাজার ৫০০ টাকা করে ১৩টি কিস্তি পরিশোধ করেন তিনি। হঠাৎ দেশের চলমান পরিস্থিতির কারণে ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় ওই এনজিওর মাঠকর্মী হাসিনা ও ম্যানেজার মো. শামীম শনিবার বিকালে তার বাড়িতে গিয়ে গোয়ালঘর থেকে একটি গাভী গরু নিয়ে যান। এ সময় গরুটি নিতে নিষেধ করলেও তারা তা শুনেননি।  গাভীটির চার মাসের একটি বাছুর রয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ইউপি সদস্য ছালাউদ্দিন মুন্সি বলেন, ‘এনজিওর টাকা দিতে না পারায় গোয়ালঘর থেকে একটি গরু ছিনিয়ে নেওয়া অমানবিক কাজ করেছে এনজিওর লোকজন। আইনিভাবে এটা করতে পারে না। তদন্ত করে এনজিওটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’

বিজ্ঞাপন

গরু নেওয়ার কথা স্বীকার করে সংস্থার মাঠকর্মী হাসিনা বেগম বলেন, ‘এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে কয়েকটি কিস্তি চালিয়েছেন কুলসুম বেগম। এরপর ঋণখেলাপি করছেন তিনি। সেই টাকা পরিশোধ করতে বারবার বলি। টাকা পরিশোধ না করায় তার একটি গরু নিয়ে আসছি।’

বিজ্ঞাপন

ম্যানেজার মো. শামীম বলেন, ‘কিস্তির টাকা পাওনা থাকায় একটি গরু নিয়ে আসছি।’

বিজ্ঞাপন

অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থার নেওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ আহমেদ।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD