Logo

কুড়িগ্রামের দুই কলেজে কেউ পাশ করেনি

profile picture
জনবাণী ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৪, ০৬:২২
কুড়িগ্রামের দুই কলেজে কেউ পাশ করেনি
ছবি: সংগৃহীত

দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফলের পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে

বিজ্ঞাপন

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলের তথ্য অনুযায়ী কুড়িগ্রামের ২টি কলেজের শতভাগ এইচএসসি পরীক্ষার্থী ফেল করেছেন। দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফলের পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল একযোগে সারাদেশে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রনালয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দিনাজপুর বোর্ডে এবারে মোট ২০ টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী ফেল করেছেন। কুড়িগ্রামের শতভাগ ফেল করা কলেজগুলো হলো, রৌমারী উপজেলার শৈলমারী এম এল স্কুল এন্ড কলেজ ও নাগেশ্বরী উপজেলার গোপালপুর এম আর হাই স্কুল এন্ড কলেজ। এর মধ্যে রৌমারী উপজেলার শৈলমারী এম আর স্কুল এন্ড কলেজে ১ জন ও নাগেশ্বরী উপজেলার গোপালপুর এম এল হাই স্কুল অ্যান্ড কলেজে ৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। 

এ ব্যপারে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো.শামছুল আলম বলেন, শতভাগ ফেল করার বিষয়টি দুঃখজনক। এই শিক্ষাপ্রতিষ্ঠান গুলো শিক্ষার মান নষ্ট করছে। আমি চাই সরকার এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করুক। এই ফলাফল দিনাজপুর শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এখন মন্ত্রনালয় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এদিকে কুড়িগ্রাম জেলা থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর মধ্যে ৭৪ দশমিক ৬০ শতাংশ পাসের হার নিয়ে পাস করে ৮ হাজার ৮২৮ জন পরীক্ষার্থী। এর মধ্য জিপিএ ৫ পেয়েছেন ৯০৩ জন। অপরদিকে পাসের হার বিবেচনায় দিনাজপুর বোর্ড গত বছরের থেকে এবছর এগিয়ে রয়েছে। ২০২৩ সালে এই বোর্ডের শিক্ষার্থীদের পাশের হার ছিলো ৭৪ দশমিক ৪৮ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৫৬ শতাংশে।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD