Logo

চকরিয়ায় বজ্রপাতে কিশোরীর মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২৩ অক্টোবর, ২০২৪, ০৬:৪০
চকরিয়ায় বজ্রপাতে কিশোরীর মৃত্যু
ছবি: সংগৃহীত

উপি মেম্বার আরজু আরা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

বিজ্ঞাপন

কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে রোকসানা আক্তার (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোরালখালী এলাকায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত কিশোরী রোকসানা আক্তার ওই এলাকার জাকের আহমদের মেয়ে। স্থানীয় ইউপি মেম্বার আরজু আরা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে আকাম হঠাৎ অন্ধকার হয়ে যায়। এর কিছুক্ষণ পর বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এসময় রোকসানা আক্তার বাড়ির উঠানে শুঁকাতে দেয়া কাপড় আনতে বের হয়। হঠাৎ করে একটি বজ্রপাত তার শরীরে এসে পড়লে, সে ঘটনাস্থলে মারা যায়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD