Logo

কক্সবাজারে সাগরে গোসলে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৪, ০১:২০
কক্সবাজারে সাগরে গোসলে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

সে স্থানীয় জুমছড়ি দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র

বিজ্ঞাপন

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে বলে জানান, জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

শনিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটেছে। মৃত্যু হওয়া মাহমুদুর রহমান (১৬) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার দিদারুল আলমের ছেলে। সে স্থানীয় জুমছড়ি দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে তানভীর হোসেন বলেন, শনিবার সকালে কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকার মাদ্রাসার ছাত্র মাহমুদুর রহমানসহ ৬ বন্ধু মিলে সমুদ্র সৈকতে ঘুরতে আসে। তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে পৌঁছার পর বন্ধুরা মিলে কিছু সময় ফুটবল খেলে। পরে সকলে সাগরে গোসল করতে নামে।

মাহমুদুরের সাথে আসা বন্ধুরা জানিয়েছে, গোসলের এক পর্যায়ে মাহমুদুর রহমান পানিতে তলিয়ে যায়। এতে ভেসে যেতে থাকলে বন্ধুদের শোর চিৎকারে লাইফগার্ড ও বিচ কর্মিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান, পর্যটন শাখার এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তানভীর হোসেন জানান, মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD