Logo

শিবচরে পাচঁ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৪, ০৩:৩০
শিবচরে পাচঁ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
ছবি: সংগৃহীত

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে মাদারীপুরের শিবচর উপজেলায় পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

বিজ্ঞাপন

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে মাদারীপুরের শিবচর উপজেলায় পাঁচ শতাধিক  মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী চরশেখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কেয়ামুদ্দিন মাস্টার স্মৃতি ফাউন্ডেশন ও বসুন্ধরা আই হসপিটাল এবং ভিশন কেয়ারের যৌথ উদ্যাগে এই সেবা দেওয়া হয়।এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নানা বয়সের মানুষজন এসে বিনামূল্যে চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্যাম্প অর্গানাইজার অ্যাডমিনিস্ট্রেশন মোহাম্মদ আবু তোয়েব তত্ত্বাবধানে ডা. কাজী আদনান, ডা. নুসরাত লুবনা, ডা.তাসরুবা শাহনাজসহ ৮ জনের একটি দল চিকিৎসাসেবা দেন। 

বসুন্ধরা আই হসপিটালের ক্যাম্প অর্গানাইজার মো. আবু তোয়াব জানান, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৫ শতাধিক রোগী দেখা হয়েছে। এর মধ্যে, প্রাথমিকভাবে চোখ পরীক্ষা করে চশমা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। এর মধ্যে যাদের চোখে ছানি ছাড়াও অন্যান্য সমস্যা রয়েছে তাদেরকে বিনামূল্যে অপারেশনের জন্য ঢাকার বসুন্ধরা আই হসপিটালে নিয়ে যাওয়া হবে।

বিজ্ঞাপন

এদিকে, প্রত্যন্ত এলাকা হিসেবে পরিচিত এই চরশেখপুর। সাধারণ মানুষ নিজেদের হাতের নাগালে বিনামূল্যে চক্ষু চিকিৎসার সুযোগ পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন। ঘরে বসে সেবা পাওয়ার পাশাপাশি ঢাকায় গিয়ে বিনামূল্যে অপারেশনের খবরে তারা মহাখুশি।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD