Logo

জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় জিরা সহ আটক ৩

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ডিসেম্বর, ২০২৪, ০৭:৫৭
জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় জিরা সহ আটক ৩
ছবি: সংগৃহীত

জামালপুর জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় ট্রাক চালক ও হেলপার সহ ৩ জন কে আটক করা হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২৮ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর শহরের ডাকপাড়া পি. এন. জেড. ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে । জানা গেছে আটককৃত জিরার আনুমানিক বাজার মূল্য ত্রিশ লক্ষ পয়তাল্লিশ হাজার) টাকা।

বিজ্ঞাপন

আটকরা হলেন, শেরপুর পৌরসভার দুর্গাপুর নারায়নপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মাহমুদুল হাসান লিখন (৩৬), শেরপুর জেলার নকলা উপজেলার উরফা শিমুলতলী গ্রামের আবু তাহেরের ছেলে রাকিব মিয়া (২০) এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ঝল জ্বলিয়া গ্রামের হারেজ আলীর ছেলে মুস্তাক আহমেদ (২৪)।

বিজ্ঞাপন

জামালপুর ডিবি ১ এর অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুজ সাকিব বলেন, জামালপুর জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাচালান ব্যবসার কথা স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD