আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের মিছিল

রাজধানীতে জামায়াতে ইসলামী নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।
বিজ্ঞাপন
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের কাচারী বাজার মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মো. রমজান আলী, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, নায়েবে আমির আজিজুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন ও উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
বক্তারা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তার মুক্তির দাবি করেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
জামায়াত নেতারা বলেন, বিমানবন্দরের যাত্রীসেবা ও ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশের পর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তারের ঘটনা নিয়ে তারা প্রতিবাদ জানান এবং দ্রুত মুক্তির দাবি করেন।
জানা গেছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা ও ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। পরদিন শুক্রবার তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়।
মামলার পর একই দিন রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।








