গুঠিয়ায় দুই বিএনপি নেতার কবর জিয়ারত করলেন শাহীন হাওলাদার

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মরহুম মো. আফজাল হোসেন (পুলিশ) ও মরহুম মুজাহার মাস্টারের কবর জিয়ারত করেছেন গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহীন হাওলাদার।
বিজ্ঞাপন
রবিবার (৪ অক্টোবর) তিনি তাঁদের কবর জিয়ারত করেন। এ সময় মরহুম দুজনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
মোনাজাতে তাঁদের জীবনের ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। একই সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শাহীন হাওলাদার বলেন, মরহুম মো. আফজাল হোসেন ও মরহুম মুজাহার মাস্টার তাঁদের নিজ নিজ অবস্থান থেকে মানুষের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁদের স্মৃতি ও অবদান স্থানীয় মানুষের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
বিজ্ঞাপন
কবর জিয়ারত শেষে মরহুম দুজনের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।








