Logo

পঞ্চগড়ে প্রাথমিক বিদ্যালয়ের ১১ ফ্যানসহ সাউন্ড সিস্টেম চুরি

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
৪ অক্টোবর, ২০২৬, ২১:৪১
পঞ্চগড়ে প্রাথমিক বিদ্যালয়ের ১১ ফ্যানসহ সাউন্ড সিস্টেম চুরি
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বুড়িরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে ১১টি বৈদ্যুতিক পাখা, একটি সাউন্ড সিস্টেম ও সততা স্টোরে রাখা কিছু টাকা চুরির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বিদ্যালয়টিতে এ চুরির ঘটনা ঘটে।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, রবিবার সকালে শ্রেণিকক্ষগুলোতে গিয়ে ফ্যানের সুইচ চালু করতে গিয়ে চুরির বিষয়টি তাদের নজরে আসে। এ সময় বিদ্যালয়ে চোরদের ফেলে যাওয়া একটি স্ক্রু ড্রাইভারও পাওয়া যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিদ্যালয়ের সরকারি শিক্ষক হারুন অর রশীদ বলেন, প্রতিদিনের মতো সকালে বিদ্যালয়ে এসে তিনি প্রথমে তালা খুলে ভেতরে প্রবেশ করেন। পরে অফিসকক্ষ এলোমেলো অবস্থায় দেখতে পান এবং টেবিলে জুতার ছাপ লক্ষ্য করেন। এরপর ওপরে তাকিয়ে অফিসকক্ষের চারটি ফ্যান চুরি হওয়ার বিষয়টি বুঝতে পারেন।

পরে চতুর্থ ও পঞ্চম শ্রেণির কক্ষে গিয়ে আরও সাতটি ফ্যান খুঁজে পাওয়া যায়নি। রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ের তালা ভেঙে এসব ফ্যান নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া বিদ্যালয়ের একটি সাউন্ড সিস্টেম ও সততা স্টোরে রাখা কিছু টাকাও চুরি হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD