নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার চার নেতাকর্মী

বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নন্দীগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী (৫০), ভাটগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি আশরাফুল ইসলাম (৫৫), বগুড়া জেলা আওয়ামী লীগের কাউন্সিলর আব্দুল আলীম (৪২) এবং নন্দীগ্রাম পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, আইয়ুব আলী উপজেলার শিমলা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। আশরাফুল ইসলাম চাকলমা গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে। আব্দুল আলীম বৃকঞ্চি গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং আব্দুল আজিজ নামুইট (চুকাইপাড়া) গ্রামের মৃত আবু তালেবের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম। তিনি বলেন, তাঁদের নাশকতা মামলায় গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।








