Logo

সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল বহনের ঘটনায় চালক বরখাস্ত

profile picture
জেলা প্রতিনিধি
বাগেরহাট
৪ অক্টোবর, ২০২৬, ২১:৩১
সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল বহনের ঘটনায় চালক বরখাস্ত
ছবি: সংগৃহীত

মোংলা পোর্ট পৌরসভার সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত অ্যাম্বুলেন্স চালক মো. শরীফুলকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

শুক্রবার (২ অক্টোবর) চালক শরীফুলের কাছ থেকে অ্যাম্বুলেন্সের চাবি জমা নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে খুলনার জিরো পয়েন্ট এলাকায় একটি সরকারি অ্যাম্বুলেন্সে কয়েকটি ছাগল তোলেন চালক শরীফুল। এ সময় সেখানে থাকা এক ব্যক্তি পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, ওই ছাগলগুলো মোংলার ব্যবসায়ী মো. রশিদের। খুলনা থেকে ছাগলগুলো বহন করে মোংলায় নিয়ে আসা হয়। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত অর্থের বিনিময়ে ওই চালক প্রায়ই রাতের আঁধারে অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন করে আসছিলেন।

বিজ্ঞাপন

তবে, চালক শরীফুল এ অভিযোগ অস্বীকার করে জানান, অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ঘটনা এটিই প্রথম এবং এর বিনিময়ে তিনি কোনো টাকা নেননি।

একই কথা বলেন ছাগল ব্যবসায়ী ও কসাই রশিদও। তিনি দাবি করেন, চুকনগর থেকে ছাগল কিনে জিরো পয়েন্টে পৌঁছানোর পর কোনো যানবাহন না পেয়ে অ্যাম্বুলেন্সটি সিগন্যাল দিয়ে থামান। চালককে কোনো টাকা না দিয়েই তিনি ৬টি ছাগল মোংলায় নিয়ে আসেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD