Logo

ক্লাস ফাঁকি দিয়ে কাশবনে আড্ডা, পুলিশের অভিযান

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
৪ অক্টোবর, ২০২৬, ২২:০২
ক্লাস ফাঁকি দিয়ে কাশবনে আড্ডা, পুলিশের অভিযান
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর তীরবর্তী কাশবনে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের আড্ডা দেওয়ার অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সেখানে অবস্থানরত বেশ কয়েকজন শিক্ষার্থীকে সতর্ক করে বাড়িতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৪ অক্টোবর) দুপুরে শহরের চরমালশাপাড়া এলাকার যমুনা নদীর ক্রসবার-৩ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ক্রসবার-৩ সিরাজগঞ্জ শহরের অন্যতম দর্শনীয় স্থান। বিস্তীর্ণ এলাকাজুড়ে কাশফুল ফোটায় শরৎকালে সেখানে দূর-দূরান্ত থেকে অনেক মানুষ পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসেন। তবে স্কুল-কলেজের কিছু শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে সেখানে গিয়ে আড্ডা দেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও ওঠে।

এমন অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে ক্লাসের সময়ে সেখানে আড্ডা দিতে দেখা যায়। পরে তাদের সতর্ক করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান আকস্মিক এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD