আওয়ামী লীগের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই আটক

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাতের ছোট ভাই সানজিদ হাসনাতকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সানজিদ হাসনাত উপজেলা আওয়ামী লীগের সদস্য।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ সূত্র জানায়, আটকের পর সানজিদ হাসনাতকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাকে ঠিক কী অভিযোগে বা কোন মামলার ভিত্তিতে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সানজিদ হাসনাতের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।








