Logo

মৌলভীবাজারে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
৪ অক্টোবর, ২০২৬, ১৯:৫২
মৌলভীবাজারে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উক্ত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

এসময় উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক মো: মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহবায়ক মো: ফয়জুল করিম মূয়ন। সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সুনিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

​সভায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদ ও ফ্রন্ডের প্রতিনিধি সাংবাদিকসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD