Logo

কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
৩১ ডিসেম্বর, ২০২৪, ০১:৫৯
কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
ছবি: সংগৃহীত

দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে

বিজ্ঞাপন

কুড়িগ্রামে দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, সহকারী পরিচালক মো. ইউনুস আলীসহ অনান্য বিজিবি সদস্যরা।

এই শীতে শীত বস্ত্র পেয়ে খুশি বৃদ্ধা নুরজাহান বলেন,‘এ বছর এখন পর্যন্ত কেউ একটা কম্বল দেয় নাই। আজ বিজিবির কম্বল পেলাম আর শীতের কষ্ট থাকবে না।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধিনায়ক লে. ‘মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বিজিবি সবসময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’ 

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD