Logo

উপজেলা মহিলা লীগ নেত্রী গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জানুয়ারি, ২০২৫, ০৩:৪৬
উপজেলা মহিলা লীগ নেত্রী গ্রেফতার
ছবি: সংগৃহীত

ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেফতার করে

বিজ্ঞাপন

ভাঙ্গুড়া উপজেলা মহিলা লীগের সভাপতি আজিদা পারভীনকে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে চাটমোহর পৌর সদরের একটি বাসা থেকে ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, বেশ কিছুদিন ধরে এই মহিলা লীগ নেত্রী চাটমোহরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

চাটমোহর থানায় দায়ের করা উপজেলার হান্ডিয়ালে বিস্ফোরক মামলার আসামি তিনি। শনিবার (২৫ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে তাকে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD