Logo

কুষ্টিয়া-ঝিনাইদহ সীমান্তের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:২০
কুষ্টিয়া-ঝিনাইদহ সীমান্তের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-ঝিনাইদহ সীমান্তের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা

বিজ্ঞাপন

কুষ্টিয়া-ঝিনাইদহ সীমান্তের শৈলকুপার রামচন্দ্রপুর (পিয়ারপুর ফাইভ মার্ডার নামক স্থান) এ প্রকাশ্যে ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে হানিফ নামে একজনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। তিনি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা বলে জানা গেছে। বাকি দু’জনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, বুকে ও মাথায় গুলি করে ওই তিনজনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD