Logo

কেরানীগঞ্জে খালাতো ভাইয়ের বিরুদ্ধে ৫ বছরের শিশু’কে ধর্ষণের অভিযোগ

profile picture
জনবাণী ডেস্ক
১৭ মার্চ, ২০২৫, ২৩:৫৮
কেরানীগঞ্জে খালাতো ভাইয়ের বিরুদ্ধে ৫ বছরের শিশু’কে ধর্ষণের অভিযোগ
ছবি: সংগৃহীত

এ ঘটনায় অভিযুক্ত খালাতো ভাইকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

বিজ্ঞাপন

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি নয়াবাজার কলেজ রোড এলাকায় খালাতো  ভাইয়ের  বিরুদ্ধে পাঁচ বছরের এক কন্যা শিশু খালাতো বোনকে  ধর্ষণের অভিযোগ উঠেছে । এ ঘটনায় অভিযুক্ত খালাতো ভাইকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

বিজ্ঞাপন

ভুক্তভোগী শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)তে চিকিৎসাধীন আছে বলে জানা যায়।

বিজ্ঞাপন

ভুক্তভোগী শিশুটির বাবা জানান, গতকাল বিকেলে আমার মেয়ের সাথে ছেলেটা মোবাইল নিয়ে বসেছিল। পরবর্তীতে আমার মেয়েকে ছাদে নিয়ে গিয়ে এই অত্যাচার করেছে। মেয়ে প্রথমে আমাদের কিছু না জানালেও রাতে তার মা’কে সব বলে। পরবর্তীতে মধ্যরাতে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। পরবর্তীতে আমরা কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করেছি।

বিজ্ঞাপন

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়ে আমরা ছেলেটিকে আটক করে থানায় এনেছি। তিনি আরো বলেন, অভিযুক্ত ছেলেটিও ১১ বছরের শিশু, যেটুকু জানতে পেরেছি ভিক্টিমের সাথে অভিযুক্তের ধস্তাধস্তি হয়েছিল। এ বিষয়ে আইনি পক্রিয়া চলমান আছে।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD