Logo

ধূমপান করায় বকা, মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিলো ১২ বছরের কিশোরী

profile picture
জনবাণী ডেস্ক
৯ এপ্রিল, ২০২৫, ২২:৪৯
ধূমপান করায় বকা, মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিলো ১২ বছরের কিশোরী
ছবি: সংগৃহীত

মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে পূজা রানী (১২) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

বিজ্ঞাপন

ঝালকাঠির নলছিটিতে সিগারেট খাওয়াতে শাসন করায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে পূজা রানী (১২) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ফেরীঘাট বহরমপুর আবাসনে এ ঘটনা ঘটে। পূজা রানী ওই এলাকার সুশান্ত মাতব্বরের মেয়ে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পূজা তার এক বান্ধবীর সঙ্গে ধূমপান করে বিষয়টি তার মা জানতে পেরে শাসন করেন। পরে মায়ের সঙ্গে  অভিমান করে বসত ঘরের টয়লটের মধ্যে গিয়ে নিজের ওড়না দিয়ে ফাঁস দেয়।  অনেক খোঁজাখুঁজির পর তাকে দেখতে পেয়ে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD