Logo

টেকনাফের পাহাড়ে আবারও অপহরণ

profile picture
জনবাণী ডেস্ক
১৫ এপ্রিল, ২০২৫, ২৪:৪৬
টেকনাফের পাহাড়ে আবারও অপহরণ
ছবি: সংগৃহীত

এ পর্যন্তত অপহরণ চক্রের সদস্যরা কোন ফোন করেনি।

বিজ্ঞাপন

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে আবারও এক ব্যক্তিকে অপহরণ করেছে সশস্ত্র গোষ্ঠি।

বিজ্ঞাপন

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৭ টায় এই অপহরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাহারছড়ার ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ।

বিজ্ঞাপন

অপহৃত মোহাম্মদ দেলোয়ার (২৫) মারিশবনিয়া এলাকার মৃত আব্দুল করিম মিস্ত্রীর ছেলে।

ইউপি সদস্য ফরিদ উল্লাহ জানিয়েছেন, সকালে এলাকার ৩ জন মিলে পাহাড়ে ছন আনতে যায়। ওই সময় সশস্ত্র গোষ্ঠি ধাওয়া করে একজনকে ধরে নিয়ে যায়। অপর দুইজন কোন রকম পালিয়ে এসেছে। এ পর্যন্তত অপহরণ চক্রের সদস্যরা কোন ফোন করেনি। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভ রঞ্জন সাহা বলেন, একজন অপহরণের বিষয়টি শুনেছেন। এব্যাপারে পুলিশ কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এনিয়ে গত ১৫ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৪৫ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD