Logo

লালমনিরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের দাফন সম্পন্ন

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
২৯ মে, ২০২৬, ১৬:২১
লালমনিরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের দাফন সম্পন্ন
ছবি: সংগৃহীত

লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের দেওতি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ মে) জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জানাজার আগে সরকারের পক্ষ থেকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং গার্ড অব অনার প্রদান করেন। এ সময় লালমনিরহাট জেলা পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করে রাষ্ট্রীয় সম্মান জানায়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিউগলে করুণ সুর বাজিয়ে মরহুমকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে সরকারের পক্ষ থেকে কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হওয়ার পর জেলা প্রশাসন শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD