Logo

নিজের মর্যাদা বাড়াতে গিয়ে জনগণের হক নষ্ট করা যাবে না: এমপি বীথিকা

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
২৯ মে, ২০২৬, ১৫:২২
নিজের মর্যাদা বাড়াতে গিয়ে জনগণের হক নষ্ট করা যাবে না: এমপি বীথিকা
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন বলেছেন, ব্যক্তিগত বা সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে কোনোভাবেই জনগণের অধিকার ক্ষুণ্ন করা উচিত নয়। তিনি বলেন, জনগণের প্রাপ্য ও অধিকার রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ মে) সকালে লক্ষ্মীপুর হয়ে রামগতি-কমলনগর যাওয়ার পথে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এটি ছিল তাঁর প্রথম লক্ষ্মীপুর সফর।

সফরকালে তিনি পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় এলাকাজুড়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। পরে নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে তাঁকে ভবানীগঞ্জ পর্যন্ত পৌঁছে দেন।

বিজ্ঞাপন

এমপি বীথিকা আরও বলেন, সততা বজায় রেখে নিজ নিজ ব্যবসা ও কাজের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, তবে সরকারি বরাদ্দের প্রতিটি টাকা যেন জনগণের কল্যাণে সঠিকভাবে ব্যয় হয়—সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বীথিকা বিনতে হোসাইন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর সহধর্মিণী এবং লক্ষ্মীপুর অঞ্চলের রাজনৈতিক পরিবারের সঙ্গে যুক্ত।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD