হিলি সীমান্তে পতাকা বৈঠকের পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
ফেরত আসা ব্যক্তির নাম বিষ্ণু কুমার সরকার। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দুর্গাদহ গ্রামের বাসিন্দা।
শুক্রবার (২৯ মে) দুপুরে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর হিলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন।
আরও পড়ুন: গাজীপুরে সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ যুবক আটক
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হিলি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ও বর্ডার সিকিউরিটি ফোর্স-এর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ সদস্যরা বিষ্ণু কুমার সরকারকে বিজিবির কাছে হস্তান্তর করে।
পরে প্রয়োজনীয় লিখিত প্রক্রিয়া সম্পন্ন করে রাত সাড়ে ১১টার দিকে বিজিবি তাকে হাকিমপুর থানায় বুঝিয়ে দেয়। পুলিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করে।
বিজ্ঞাপন
জানা গেছে, গত ২৭ মে সন্ধ্যার পর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বিষ্ণু কুমার সরকার। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে। পরবর্তীতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।








