Logo

গাজীপুরে সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ যুবক আটক

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৯ মে, ২০২৬, ১৫:৫২
গাজীপুরে সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ যুবক আটক
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও দুটি প্রাইভেটকারসহ এক যুবককে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ মে) রাতে মহানগরের ভাওরাইদ এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম-এর নেতৃত্বে এএসআই উত্তম কুমার সরকারসহ পুলিশের একটি দল ভাওরাইদ চৌরাস্তা এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। পরে সন্দেহভাজন দুটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে অস্ত্র ও গুলি উদ্ধার হয়।

বিজ্ঞাপন

অভিযানে একটি সিলভার রঙের প্রো-বক্স (ঢাকা মেট্রো-গ-৩১-৪৪২৭) এবং একটি সাদা রঙের এলিয়ন (ঢাকা মেট্রো-গ-২১-৫০৭২) প্রাইভেটকার জব্দ করা হয়। গাড়ি দুটি থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা গুলি এবং ১ রাউন্ড ফায়ারকৃত গুলির খোসা উদ্ধার করা হয়।

এ সময় মাহাবুব হাসান বাদশা (২২) নামে এক যুবককে আটক করা হয়। তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার আলম মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD