Logo

পঞ্চগড়ে বাড়ী ফেরার পথে ট্রাক চাপায় দুই কিশোরের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১০ মে, ২০২৫, ০৪:৪৯
পঞ্চগড়ে বাড়ী ফেরার পথে ট্রাক চাপায় দুই কিশোরের মৃত্যু
ছবি: সংগৃহীত

উপজেলার বাজার থেকে বাড়ী ফেরার পথে পাথর বোঝাই ট্রাকের চাপায় তাদের মৃত্যু হয়

বিজ্ঞাপন

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী সহ দুই কিশোরের মৃত্যূ হয়েছে। এরা হলো সঞ্জয় চন্দ্র রায় (১৪) ও অনিক চন্দ্র রায়(১৩)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (০৮ মে) রাত আটটার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজার সংলগ্ন চার তালার মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। 

বিজ্ঞাপন

জানা যায়  উপজেলার বাজার থেকে বাড়ী ফেরার পথে পাথর বোঝাই ট্রাকের চাপায় তাদের মৃত্যু হয়। নিহত সঞ্জয় চন্দ্র রায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ভুল্লী পাড়া এলাকার রাজকুমারের ছেলে এবং অনিক চন্দ্র রায় একই এলাকার অতুল বর্মনের ছেলে। সঞ্জয় চন্দ্র রায় পামূলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী এবং অনিক চন্দ্র রায় লক্ষীরহাটের একটি ওয়েলডিং দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। তারা সম্পর্কে চাচা- ভাতিজা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সঞ্জয় চন্দ্র রায় বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে লক্ষীরহাটে যায়। বাজার করে তার চাচা অনিক চন্দ্র রায় সহ বাইসাইকেলে করে বড়ি ফিরছিলেন। পথিমধ্যে লক্ষীরহাট চার তলার মোড় নামক স্থানে পৌঁছালে পঞ্চগড় থেকে একটি পাথর বোঝাই ট্রাক সঞ্জয়দের পিছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সঞ্জয় এবং অনিক। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে স্থানীয়রা ট্রাকের চালক আব্দুল হালিম (৬০) ও সহকারী জাহিদ হাসান (২৫) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ট্রাক চালক আব্দুল হালিম ঢাকা আমিন বাজার এলাকার বড়দেশী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং জাহিদ হাসান রংপুরের মিঠাপুকুর উপজেলার কালীগঞ্জ এলাকার জহুরুল ইসলামের ছেলে।

দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক জব্দ করে ট্রাকের চালক এবং সহকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বিজ্ঞাপন

এসডি/

   

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD