ভেড়ামারায় বালু মহল নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতা গুলিবিদ্ধ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বালু মহলকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে নাসিরুল বিশ্বাস (৪৫) নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (৫ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গুলিবিদ্ধ নাসিরুল বিশ্বাস বাহিরচর ইউনিয়নের বাহিরচর ষোলদাগ গ্রামের বাসিন্দা। তিনি ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং বালু ব্যবসায়ী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালু বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে গেলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে পিঠে গুলি করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে পায়েও আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বিজ্ঞাপন
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, নাসিরুলের পিঠ থেকে একটি গুলি অপসারণ করা হয়েছে। তাঁর পায়েও আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
বাহিরচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম বিজলী দাবি করেন, হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় দলের বালু ব্যবসার দেখভালের দায়িত্বে ছিলেন নাসিরুল। ব্যবসাস্থলে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভেড়ামারা থানার ওসি জায়েদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বালু ব্যবসার দ্বন্দ্ব থেকেই এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী ছিলেন সাতজন; তাঁদের মধ্যে ছয়জন মুখোশধারী ছিলেন। একজনের মুখ খোলা থাকলেও প্রত্যক্ষদর্শীরা কাউকে শনাক্ত করতে পারেননি।
বিজ্ঞাপন
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি খুঁটি গাড়ি বালু মহালকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।








