Logo

পরকীয়ার অভিযোগের পর সাবেক স্ত্রীর মামলায় বিপাকে সৌদি প্রবাসী

profile picture
উপজেলা প্রতিনিধি
চকরিয়া, কক্সবাজার
৬ জুলাই, ২০২৬, ১২:০১
পরকীয়ার অভিযোগের পর সাবেক স্ত্রীর মামলায় বিপাকে সৌদি প্রবাসী
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালি ইউনিয়নের পূর্ণগ্রামের সৌদি প্রবাসী সাইফুল ইসলাম দাবি করেছেন, পারিবারিক বিরোধ ও বৈবাহিক সম্পর্কের অবসানের পর সাবেক স্ত্রীর দায়ের করা মামলার কারণে তিনি আইনি জটিলতায় পড়েছেন।

বিজ্ঞাপন

এতে তার সৌদি আরবে ব্যবসা, কর্মসংস্থান এবং বিদেশে ফিরে যাওয়ার বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অভিযোগ করেন তিনি।

সাইফুল ইসলামের দাবি, বিদেশে অবস্থানকালে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ওঠে। পরে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও পুনরায় বিরোধ দেখা দিলে উভয় পক্ষের স্বজনদের উপস্থিতিতে সামাজিকভাবে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার আরও দাবি, বিচ্ছেদের সময় তিনি সাবেক স্ত্রীর কাছে থাকা স্বর্ণালংকার ফেরত চাননি এবং মানবিক কারণে দেশে ফেরার বিমান ভাড়াসহ প্রয়োজনীয় খরচ বহন করেন।

প্রবাসী সাইফুল জানান, গত ২১ জুন ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বাঁশঘাটা এলাকায় একটি ঘটনার পর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঈদগাঁও থানার এসআই আজিমুল উভয় পক্ষকে নিয়ে একাধিকবার সমঝোতার উদ্যোগ নেন এবং পরবর্তী বৈঠকেরও তারিখ নির্ধারণ করা হয়।

তবে সাইফুলের অভিযোগ, চলমান সমঝোতা প্রক্রিয়ার মধ্যেই ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদারের নির্দেশে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। তিনি দাবি করেন, মামলাটি গ্রহণের আইনি ভিত্তি ও এখতিয়ার নিয়ে প্রশ্ন রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই আজিমুল বলেন, বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

এদিকে, ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় সাইফুল ইসলাম নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD