Logo

মামী-ভাগিনার পরকীয়া দেখে ফেলায় দেবরকে হত্যা, গ্রেপ্তার ২

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
২৬ মে, ২০২৬, ১৯:৫৩
মামী-ভাগিনার পরকীয়া দেখে ফেলায় দেবরকে হত্যা, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক যুবককে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুলিশ। নিহত ব্যক্তি তার মামীর সঙ্গে এক ব্যক্তির অবৈধ সম্পর্ক দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন নিহত শাহ আলমের মামী আরিফা বেগম এবং তার পরকীয়া সঙ্গী শাহীন মিয়া। গত সোমবার রাতে শিবগঞ্জ থানা পুলিশ তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, উপজেলার বিহার ইউনিয়নের দোবিলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গত ১৬ মে সকালে একটি ফসলি জমি থেকে রক্তাক্ত অবস্থায় শাহ আলমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

তদন্তে পুলিশ জানতে পারে, আরিফা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে শাহীন মিয়ার সম্পর্ক ছিল। স্বামী বাড়ির বাইরে থাকলে গভীর রাতে তাদের গোপনে দেখা-সাক্ষাৎ হতো। বিষয়টি আগে থেকেই জানতে পেরে শাহ আলম কয়েকবার তার ভাবিকে সতর্ক করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার রাতে আবারও আরিফার ঘরে যান শাহীন। বিষয়টি টের পেয়ে শাহ আলম হাতে একটি হাসুয়া নিয়ে বাড়ির বাইরে অবস্থান নেন। পরে আরিফা গেট খুলে শাহীনকে পালিয়ে যেতে সহায়তা করেন। এ সময় শাহ আলম তাদের একসঙ্গে দেখে ফেললে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

বিজ্ঞাপন

একপর্যায়ে শাহ আলমের হাত থেকে হাসুয়া ছিনিয়ে নিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয় বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ ফসলি জমিতে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্তরা।

সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামি আদালতে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে এ হত্যাকাণ্ড নিয়ে আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD