শ্রীপুরে সিএনজি পিকআপভ্যানে সংঘর্ষে চালক নিহত

শে সিএনজি থামিয়ে বাসায় কলা কিনে দেওয়ার জন্য ফোন করছিল এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান সিএনজিতে ধাক্কা
বিজ্ঞাপন
গাজীপুরের শ্রীপুরে সিএনজির সাথে পিকআপ ভ্যানের ধাক্কায় মিলন মিয়া(৫০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। পুলিশ পিকআপ ভ্যানচালক কে আটক করেছে।
রবিবার (১১ মে ) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার শ্রীপুর আঞ্চলিক সড়কে মাওনা হাইওয়ে থানার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক মিলন মিয়ার বাড়ি গফরগাঁও উপজেলার নিগুয়ারি গ্রামে পাগলা থানায়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, রবিবার ভোরের দিকে সিএনজি চালক মিলন মিয়া মাওনা হাইওয়ে থানার পাশে সিএনজি থামিয়ে বাসায় কলা কিনে দেওয়ার জন্য ফোন করছিল এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান সিএনজিতে ধাক্কা দিলে বিদ্যুতের খুঁটিতে ছিটকে গিয়ে মাথায় আঘাত লেগে সাথে সাথে তার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী বলেন, সকালের দিকে হাইওয়ে থানার পাশে সিএনজি সাথে পিকআপ ভ্যানের ধাক্কা সিএনজি চালকের মৃত্যু হয়েছে শুনেছি, পুলিশ পাঠানো হয়েছে পিকআপ ভ্যানের চালককে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন
এসডি/
বিজ্ঞাপন








