Logo

বুদ্ধ পূর্ণিমা অহিংসা, সত্য, মৈত্রীর ও সম্প্রীতি বার্তা বহন করে: জিরুনা ত্রিপুরা

profile picture
জনবাণী ডেস্ক
১২ মে, ২০২৫, ০২:৪৮
বুদ্ধ পূর্ণিমা অহিংসা, সত্য, মৈত্রীর ও সম্প্রীতি বার্তা বহন করে: জিরুনা ত্রিপুরা
ছবি: সংগৃহীত

বুদ্ধ পূর্ণিমা অহিংসা, সত্য, মৈত্রীর ও সম্প্রীতি বার্তা বহন করে: জিরুনা ত্রিপুরা

বিজ্ঞাপন

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, বুদ্ধ পূর্ণিমা সকল ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় ভাবগাম্ভীর্য, শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা কেন্দ্রিক। এটি বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, যেখানে বুদ্ধের জন্ম, বোধিপ্রাপ্তি এবং মহাপরিনির্বাণের মাহাত্ম্য স্মরণ করিয়ে দেয় মানব জাতিকে।

রবিবার (১১ মে) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার ‘য়ংড বৌদ্ধ বিহার’ পরিদর্শনের সময় এ কথা বলেন।   

বিজ্ঞাপন

এছাড়া পূর্ণিমা উপলক্ষে ব্যক্তিগত পক্ষ থেকে বুদ্ধমূর্তি দান করেন। এসময় তিনি পেরাছড়া ইউনিয়নের গিরিফুল, ধর্মপুর ও গোলাবাড়ি ইউনিয়ন আলুটিলা এলাকার বৌদ্ধ বিহারসমূহে ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তাও পৌঁছে দেন। 

বিজ্ঞাপন

এর আগে সকাল থেকে ‘য়ংড বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির’ আয়োজনে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন দানানুষ্ঠান ও ধর্মীয় কর্মসূচি পালিত হয়। এর মধ্যে ছিল বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, পুষ্পপূজা, ধাতু চৈত্য পূজা এবং বৌধি বৃক্ষের মাঝে পানি ঢালার মতো ধর্মীয় আচার।

এতেও অংশ নেন খাগড়াছড়ি  রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, মং সার্কেলের চীফ সাচিংপ্রু চৌধুরী, আয়োজক কমিটির আহ্বায়ক মাস্রাথোয়াই মারমা সহ জেলার বিভিন্ন বিহারের ধর্মীয় গুরু ও নেতৃবৃন্দ। 

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD