Logo

সাভার থেকে ২ ব্যাক্তির মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১৩ মে, ২০২৫, ২৪:৪০
সাভার থেকে ২ ব্যাক্তির মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন রেডিও কলোনী ইউটার্নের পাশ থেকে অপরজনের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সাভারে পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

বিজ্ঞাপন

সোমবার (১২ মে) দুপুরে সাভারের মিলিটারি ফার্মের একটি পুকুর থেকে একজনের ও ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন রেডিও কলোনী ইউটার্নের পাশ থেকে অপরজনের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহতের একজনের নাম আব্দুল খালেক (৭৫), তিনি টাঙ্গাইলের নাহরপুর থানার নাথুরা এলাকার মৃত নওজেশ আলীর ছেলে। তবে অপরজনের পরিচয় পাওয়া যায় নি। 

বিজ্ঞাপন

পুলিশ জানায়, দুপুরে স্থানীয় ও পথচারীদের খবরের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনী এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্ত করা যায় নি। আব্দুল খালেকের মরদেহ মিলিটারি ফার্মের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারন নিশ্চিতভাবে বলা যাবে।

বিজ্ঞাপন

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আলম বলেন, দুপুরে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD