Logo

যশোরে ৪টি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

profile picture
জনবাণী ডেস্ক
১৬ মে, ২০২৫, ০৩:৪৭
যশোরে ৪টি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ছবি: সংগৃহীত

যশোরে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান

বিজ্ঞাপন

যশোরে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৪ টি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে। 

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ঘোপ নওয়াপাড়া রোড ও জেল রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত আকস্মিক এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

ল্যাব টেকনিশিয়ানের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা না থাকায় ডি এন এ ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা ও পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনিশিয়ান উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

বিজ্ঞাপন

অপরদিকে, জনতা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক লিঃ এর ফ্রিজে ২১ সালের মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় ৫০ হাজার টাকা জরিমানা এছাড়া সি এম সি ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারকে রিপোর্ট না দেখিয়ে স্ক্যান করা সিগনেচার দেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানের নের্তত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন। এসময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার রওশন আরা লিজা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন বলেন, আমাদের এ অভিযান অব্যহত থাকবে। 

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD