Logo

চুনারুঘাটে কালেঙ্গা সীমান্তে ১৯ জনকে বিএসএফের পুশইন

profile picture
জনবাণী ডেস্ক
২৭ মে, ২০২৫, ২২:৫০
চুনারুঘাটে কালেঙ্গা সীমান্তে ১৯ জনকে বিএসএফের পুশইন
ছবি: সংগৃহীত

বিশ বছর পুর্বে রুটি রুজির তাগিদে ভারতের হরিয়ানায় ইটভাটাই শ্রমিকের কাজ করতেন বলে জানান।

বিজ্ঞাপন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশীকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে ৮ জন পুরুষ ও ১১ জন নারী।

বিজ্ঞাপন

সোমবার (২৬ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন, কালেঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার জাকারিয়া। খবর পেয়ে কালেঙ্গা ক্যাম্পে আসেন হবিগঞ্জ ৫৫ বিজিবির সহকারী পরিচালক (এডি) হাবিবুর রহমান ও চুনারুঘাটের সহকারি কমিশনার (ভূমি) মাহবুব আলম কালেঙ্গা আসেন।

বিজ্ঞাপন

তারা জানান, সোমবার ভোররাতে কালেঙ্গা সীমান্ত দিয়ে কাঁটাতারের গেইট খুলে ১৯ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইন করা হয়। পুশইন লোকজন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। তারা বিশ বছর পুর্বে রুটি রুজির তাগিদে ভারতের হরিয়ানায় ইটভাটাই শ্রমিকের কাজ করতেন বলে জানান।

বিজ্ঞাপন

তারা হলো- লোকমান হোসেন (৬৫), স্ত্রী কিসমন (৫৪), ছেলে ইসলাম (২৬), ইসমাইল (২৪), মেয়ে আফরোজা (২৯), ছেলের স্ত্রী জেসমিন (২৩), মেয়ে রেশমা (৫), ছেলের স্ত্রী কাকলি বেগম (২২), ছেলে শাহজাহান (২), নিলুফা (১১), ওবায়দুর (৫০), ফাতেমা বেগম (৪৫), ইয়াসমিন (১৪), আবুল মিয়া (৫২),জাহানারা (৪০), আলম (১১), রবিউল (১৪), ছখিনা (৬০), পুরুষ ৮ জন মহিলা ১১ জন। আইনি প্রক্রিয়া শেষে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD