Logo

শরীয়তপুর জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিও ভাইরাল

profile picture
জনবাণী ডেস্ক
২১ জুন, ২০২৫, ০২:০৪
শরীয়তপুর জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

ভাইরাল ভিডিওটিতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়

বিজ্ঞাপন

আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। আর এ ঘটনার পর জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা। 

শুক্রবার (২০ জুন) সকালে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে জেলা প্রশাসকের আপত্তিকর ছবি ও টেলিগ্রামে ভিডিওটি পোস্ট করেন। 

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, শরিয়তপুরের ডিসি মো. আশরাফ উদ্দিন। একজন জনগুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি। উনি এই ছবিগুলো নিজেই খুশি মনে তুলেছেন। ভিডিও করেছেন। ছবির ওনাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। এখন বিয়ে না করে ‍হুমকি দিচ্ছেন। ওনার কোলে তোলার গল্পের খানিকটা কমেন্টের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে।

বিজ্ঞাপন

এছাড়াও টেলিগ্রামে পোস্ট করা ৫৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এক নারীকে কোলে নিয়ে চুম্বন করছেন। 

বিজ্ঞাপন

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর জেলা প্রশাসক হিসেবে শরীয়তপুরে যোগদান করেন। 

বিজ্ঞাপন

এর আগে তিনি ২৭ তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে পূর্বে নিউরো ডেভলপমেন্ট, প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ মানবাধিকার কমিশন, শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, সকাল থেকেই শরীয়তপুরের জেলা প্রশাসকের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব। ভিডিওটি যদি সত্যিই তার হয়ে থাকে তাহলে এই ঘটনা আমাদের সমাজের জন্য ন্যাক্কারজনক। জেলার গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার এইরকম কর্মকাণ্ড সমাজ কখনোই মেনে নেয়নি। কখনো নিবেও না। 

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের মোবাইলফোন ও হোয়াটসঅ্যাপে নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে জেলা প্রশাসনের বিশ্বস্ত সুত্রে জানা গেছে তিনি বর্তমানে শরীয়তপুরে নেই। গতকাল রাতে একটা ভাড়া করা গাড়িতে শরীয়তপুর ছাড়েন। 

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD