পরিবেশ রক্ষায় মৌলভীবাজারে এক লাখ গাছের চারা বিতরণ কর্মসূচি

শিক্ষার্থীদের মধ্যে সবুজ সচেতনতা গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
বিজ্ঞাপন
পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজ সচেতনতা গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখ গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১ জুলাই) মৌলভীবাজার সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার সদর উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমদ, মেহনাজ ফেরদৌস এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, ‘সবুজে ঘেরা মৌলভীবাজারকে আরও সবুজ করে তোলাই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীদের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা ছড়িয়ে দিতে চাই আমরা।’
বিজ্ঞাপন
এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হবে বলে জানান আয়োজকরা।
বিজ্ঞাপন
প্রকৃতির ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিচ্ছন্ন সবুজ শহর গড়তেই জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
বিজ্ঞাপন
এসডি/
বিজ্ঞাপন








