Logo

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৭৮ জনকে পুশইন

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুলাই, ২০২৫, ২৪:০৮
মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৭৮ জনকে পুশইন
ছবি: সংগৃহীত

শ্রীমঙ্গল সিন্দুরখান ও কুলাউড়া মুড়ইছরা সীমান্ত দিয়ে আবারও‌ পুশইন করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিজ্ঞাপন

মৌলভীবাজার পাল্লাথল,শ্রীমঙ্গল সিন্দুরখান ও কুলাউড়া মুড়ইছরা সীমান্ত দিয়ে আবারও‌ পুশইন করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল ৪৮জন,শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান ২৩জন ও কুলাউড়া উপজেলার মুড়ইছরা ৫ জনকে সীমান্ত দিয়ে মোট ৭৮ জন বাংলাদেশিকে পুশইন করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ,নারী ও শিশু রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, এরা ৬ মাস থেকে ১৭বছর আগে চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি বিএসএফ তাদের পুশইন করে।

এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশইনের ঘটনায় মোট ৪৯০ জনকে আটক করেছে বিজিবি। এদিকে বিজিবি জানিয়েছে আটককৃতদের পরিচয় নিশ্চিত করে স্বজনদের কাছে হস্তান্তর করবে পুলিশ। 

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD