Logo

গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে আটক বেড়ে ২০

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুলাই, ২০২৫, ২৩:২০
গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে আটক বেড়ে ২০
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার গোপালগঞ্জে ভয়াবহ সহিংসতা, সংঘর্ষ,

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার গোপালগঞ্জে ভয়াবহ সহিংসতা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সারাদিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে সন্ধ্যায় সরকার ২২ ঘণ্টার কারফিউ জারি করে, যা বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার বিকেল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।  সেইসঙ্গে এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ জুলাই) এখন পর্যন্ত ২০ জনকে আটকের খবর নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়েছে। আটকদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD