গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৩ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত তিনজনের মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ
বিজ্ঞাপন
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত তিনজনের মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত। নিহতরা হলেন, রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানা।
বিজ্ঞাপন
সোমবার (২১ জুলাই) সকালে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে মরদেহ উত্তোলনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দেন।
বিজ্ঞাপন
এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান।
তিনি বলেন, নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তারা আজ আদালতে নিহতদের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলনের আবেদন করেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, পরবর্তীতে বিজ্ঞ আদালত একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দেন। আমরা গোপালগঞ্জ পৌর কবরস্থানে গিয়ে নিহত রমজানের মরদেহ আগে উত্তোলন করব।
বিজ্ঞাপন
এর আগে শনিবার রাতে সংঘর্ষের ঘটনায় সদর থানার ৪ জন উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে ৪টি হত্যা মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
তিনটি মামলায় ১,৪০০ থেকে ১,৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে এবং একটি মামলায় ৮০০ থেকে ৯০০ জন অজ্ঞাতনামা আসামিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
এসডি/
বিজ্ঞাপন








