Logo

সিলেটে অবৈধ পাথর উত্তোলনে বড় অভিযান, ৭০ ট্রাক জব্দ

profile picture
জনবাণী ডেস্ক
১৪ আগস্ট, ২০২৫, ২৩:১৭
সিলেটে অবৈধ পাথর উত্তোলনে বড় অভিযান, ৭০ ট্রাক জব্দ
ছবি: সংগৃহীত

সিলেটে অবৈধ পাথর উত্তোলনে বড় অভিযান, ৭০ ট্রাক জব্দ

বিজ্ঞাপন

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকায় অবৈধ পাথর উত্তোলন ও পাচারের বিরুদ্ধে প্রশাসনের ব্যাপক অভিযান চলছে। 

বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পর্যন্ত অভিযানে প্রায় ১৩০টি গাড়ি তল্লাশি করে ৭০টি ট্রাক জব্দ করা হয়েছে। এসব ট্রাকে থাকা প্রায় ৩৫ হাজার ঘনফুট পাথর ধলাই নদীতে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা জানান, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে পাথর উত্তোলন, মজুত বা পাচারে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, রাতের মধ্যেই পাথর লুটের সঙ্গে জড়িত কয়েকজন প্রভাবশালীকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী চক্র সাদাপাথর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার করে আসছে। এতে ধলাই নদীর প্রাকৃতিক প্রবাহ, তীরবর্তী সৌন্দর্য ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

বিজ্ঞাপন

প্রশাসন জানিয়েছে, অবৈধ পাথর উদ্ধার ও দায়ীদের আইনের আওতায় না আনা পর্যন্ত অভিযান চলবে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD