Logo

কুড়িগ্রামে নদীর পানি বিপৎসীমার ওপরে

profile picture
জনবাণী ডেস্ক
১৫ আগস্ট, ২০২৫, ০২:২৪
44Shares
কুড়িগ্রামে নদীর পানি বিপৎসীমার ওপরে
ছবি: সংগৃহীত

গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত তিস্তা,ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমারের পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে।

বিজ্ঞাপন

গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত তিস্তা,ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমারের পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুধকুমারের পানিতে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার নদী তীরবর্তী ১৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। নিমজ্জিত হয়ে পড়েছে রোপা আমন, আমন বীজতলা,পাট ও বিভিন্ন মৌসুমী ফসল। এছাড়াও পানি প্রবেশ করেছে নিম্নাঞ্চলের ঘরবাড়িতে। তলিয়ে গেছে গ্রামাঞ্চলের কাঁচা সড়কগুলো।

বিজ্ঞাপন

সদরের পাঁচগাছী ইউনিয়নের কাচিচর এলাকার কৃষক সামছুল বলেন,গত দুইদিনে পানি বেড়ে রাস্তা তলিয়ে গেছে। এছাড়াও অনেক আমন আবাদ পানিতে তলিয়ে গেছে। এমন পানি আরও যদি বাড়তে থাকে তাহলে বড় সমস্যাত পড়বো আমরা।

বিজ্ঞাপন

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়,বৃহস্পতিবার  সকাল ৯ টায় ভুরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২১ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ব্রহ্মপুত্র নদের চিলমারী,নুনখাওয়া,হাতিয়া ও সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং তা বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ দৈনিক জনবাণীকে বলেন,দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে প্রবেশ করছে। তবে আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া আছে।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD