Logo

নরসিংদীতে কাপড়ের দোকানদারকে কুপিয়ে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৫, ০১:৪৪
নরসিংদীতে কাপড়ের দোকানদারকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

নরসিংদীতে কাপড়ের দোকানদারকে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

নরসিংদীর হাজীপুরে মোজাম্মেল (২৩) নামে এক কাপড়ের দোকানদারকে কুপয়ে হত্যার ঘটনা ঘটেছে।  

বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে নরসিংদী শহরের হাজীপুর ফারুক মোল্লার মোড়স্থ মদিনা ওয়ার্কশপের সামনে এ হত্যা কা-ের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মোজাম্মেল রায়পুরার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামের চানমিয়ার ছেলে। সে শহরের হাজীপুরের একটি বাসায় ভাড়া থাকতেন এবং সিএন্ডবি রোডে একটি কাপড়ের দোকান রয়েছে তার।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে হাজীপুরের ফারুক মোল্লার মোড়স্থ মদিনা ওয়ার্কশপের সামনে মোজ্জাম্মেল দাড়িয়ে অবস্থান করছিলেন, সে সময়ে কাউছার নামের এক ব্যক্তি তার পেছন থেকে দা দিয়ে ঘাড়ে কুপ দিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়, পরে স্থানীয়রা আহত অবস্থায় মোজাম্মেলকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।  

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD