Logo

রাজশাহীতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

profile picture
জনবাণী ডেস্ক
২৯ আগস্ট, ২০২৫, ০১:৩৭
66Shares
রাজশাহীতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫০ পিস কারেন্ট জাল ও ১০ পিস চাইনা দুয়ারি জাল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

রাজশাহীর বাঘা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫০ পিস কারেন্ট জাল ও ১০ পিস চাইনা দুয়ারি জাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় বাঘা বাজারের মাজার গেটে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ১৫০ পিস কারেন্ট জাল ও ১০ পিস চাইনা দুয়ারি জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা এবং ওই দুই ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে আটককৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

বিজ্ঞাপন

এসময় উপস্থিতি ছিলেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান,  উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী শাহরিন আক্তার ইভাসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও চায়না জালসমূহ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ধরনের অবৈধ জাল মাছের ডিম, পোনা ও ছোট মাছ নিধনে ব্যাপক ভূমিকা রাখে, যা আমাদের প্রাকৃতিক মাছের উৎপাদনে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। তাই সরকারের নির্দেশনা অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়েছে এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক বলেন, আমি সকল ব্যবসায়ী ও জেলেদের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন তারা এ ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার বা বিক্রি থেকে বিরত থাকেন এবং সচেতন নাগরিক হিসেবে জীববৈচিত্র্য রক্ষায় সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

রাজশাহীতে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ