Logo

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র ও গুলি উদ্ধার, দুই ভারতীয় আটক

profile picture
জনবাণী ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৮
ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র ও গুলি উদ্ধার, দুই ভারতীয় আটক
ছবি: সংগৃহীত

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র ও গুলি উদ্ধার, দুই ভারতীয় আটক

বিজ্ঞাপন

যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আসা একটি কাঁচামরিচবাহী ট্রাক থেকে একটি এয়ার পিস্তল এবং ৯৩টি এয়ারগুলি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বেনাপোল আইসিপি কার্গো ইয়ার্ড টার্মিনালের মেইন গেট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ভারতের মধ্যপ্রদেশের বিতুল জেলার গুরজীত সালুজা (৩১) ও হেলপার রাম দাস নাওয়াদি (২৪)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির হাবিলদার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল দল ট্রাক (সিজি-০৪পিইউ-৫২৮৮) তল্লাশি চালায়। এ সময় একটি এয়ার পিস্তল ও ৯৩টি এয়ারগুলি উদ্ধার করা হয়।

আটকরা জিজ্ঞাসাবাদে জানায়, এটি তাদের প্রথমবারের মতো বাংলাদেশে কাঁচামরিচ নিয়ে আসা। নিজের নিরাপত্তার জন্য ভারতের স্থানীয় বাজার থেকে তারা এয়ার পিস্তলটি কিনেছিলেন।

বিজ্ঞাপন

এ ট্রাকের কাঁচামরিচ আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার শিমু এন্টারপ্রাইজ। সিএন্ডএফ এজেন্ট: ওমর অ্যান্ড সন্স। আটক ভারতীয় নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক ট্রাক ড্রাইভার পিস্তল বহন করে বন্দরে প্রবেশ করেছে। পরে তল্লাশি করে অস্ত্র ও গুলি জব্দ করা হয়। মামলা দিয়ে আটকদ্বয়কে থানায় হস্তান্তর করা হয়েছে।”

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD