Logo

আগামী তিন দিনে দেশে বন্যার শঙ্কা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৪৩
আগামী তিন দিনে দেশে বন্যার শঙ্কা
তিস্তা ব্যারাজ | ফাইল ছবি

দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি আগামী তিন দিনে বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বিজ্ঞাপন

রবিবার (১৪ সেপ্টেম্বর) জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাবে। এর মধ্যে তিস্তা ও দুধকুমার বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া সিলেট অঞ্চলের সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার কিছু নিম্নাঞ্চল অস্থায়ীভাবে প্লাবিত হতে পারে।

চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী ও ফেনী নদীতেও পানির মাত্রা বাড়তে পারে। এই সময়ে মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদী সতর্কসীমার কাছাকাছি বা তার ওপরে প্রবাহিত হতে পারে। এর প্রভাবে ফেনী ও চট্টগ্রামের নিম্নাঞ্চলে সাময়িক বন্যার আশঙ্কা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD