পলাশে প্রেসক্লাবের উদ্যোগে ৪৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

নরসিংদীর পলাশ উপজেলায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাসরুর খান।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর মাঝে ফুটবল বিতরণ করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম. ফজলুল হক, মানবিক উদ্যোক্তা ও নিওম প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাহবুব আলম প্রিন্স, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ, সাধারণ সম্পাদক নূরে আলম রনি, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক বাইজিত আহমেদ, মহিলা কাউন্সিলর শাহানাজ পারভীন, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন, সিবিএ সাধারণ সম্পাদক মো. শরীফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিজ্ঞাপন
ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলায় আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।








