পূবাইলে জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর মহানগরীর পূবাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ- ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বিক্ষোভ মিছিল ও সমাবেশটি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমা অনুষ্ঠিত হয়।
মিছিল ও সমাবেশ “যদি না হয় সংস্কার, ফিরবে আবার স্বৈরাচার—সব দলের দেখা শেষ, জামায়াতে ইসলামের বাংলাদেশ” এই স্লোগানে মুখরিত হয় পূবাইল এলাকা।
বিজ্ঞাপন
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী খায়রুল হাসান, পাশাপাশি পূবাইল থানা জামায়াতের আমীর আশরাফ আলী কাজল, নায়েবে আমীর অ্যাডভোকেট মো. শামীম মৃধা, কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর মাহমুদুল হাসান, এবং পূবাইল থানা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি ইকবাল মাহমুদ প্রমুখ।
মিছিলটি মাজুখান এলাকা থেকে শুরু হয়ে মীরের বাজার চৌরাস্তায় এসে শেষ হয়। আয়োজক সূত্রে জানা গেছে, স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে সমাপ্তি ঘোষণা করা হয়।








