Logo

ধর্মান্তরে আত্মিক শান্তি খুঁজে পেলেন তরুণ লাবিব

profile picture
উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইল
২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৪
63Shares
ধর্মান্তরে আত্মিক শান্তি খুঁজে পেলেন তরুণ লাবিব
মো. লাবিব ইসলাম। ছবি: প্রতিনিধি

ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে টাঙ্গাইলের মির্জাপুরে দিপু মণ্ডল (২০) নামের এক তরুণ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরিত হওয়ার পর তার নতুন নাম রাখা হয়েছে মো. লাবিব ইসলাম।

বিজ্ঞাপন

তিনি কালিহাতী উপজেলার সিংহটিয়া গ্রামের মৃত দীপক চন্দ্র সরকারের ছেলে। তার মা লিপি সরকার মির্জাপুর উপজেলার গায়েরাবেতীল মুথারচালা গ্রামের মেয়ে।

দিপু মণ্ডল জন্মসূত্রে সনাতন ধর্মের অনুসারী ছিলেন। তবে তিনি জানান, কৈশোরে পৌঁছে হিন্দু ধর্মের প্রতি তার মনে প্রশ্ন জাগে। পরে তিনি কোরআন ও হাদিস অধ্যয়ন করে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং স্থানীয় এক আলেমের মাধ্যমে শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করেন।

আইনগতভাবে তিনি নোটারি পাবলিক আদালত, টাঙ্গাইলের মাধ্যমে তার নাম ও ধর্ম পরিবর্তন করেছেন। বর্তমানে তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গায়েরাবেতীল মুথারচালা এলাকায় বসবাস করছেন।

বিজ্ঞাপন

লাবিব ইসলাম বলেন, “আমি মনে-প্রাণে বিশ্বাস করি, ইসলামই একমাত্র সত্য ধর্ম। তাই নামাজ-রোজাসহ ইসলামের পূর্ণ জীবনবিধান অনুসরণ করার চেষ্টা করছি।”

তিনি আরও জানান, স্থানীয় মুসলমানরা তাকে সর্বাত্মক সহযোগিতা করছেন। মৃত্যুর পরবর্তী ইসলামী বিধান মেনে চলার প্রতিশ্রুতি জানিয়ে তিনি মুসলিম উম্মাহর কাছে দোয়া কামনা করেছেন।

তিনি আরও বলেন, আমার মায়ের মৃত্যুর পরে যখন আমার মায়ের মুখে আগুন দিতে বলা হয়, তখন সেখানে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেছিলাম, আমি ইসলাম ধর্ম গ্রহন করেছি আর কারো মৃত্যুর পরে মৃত ব্যক্তির মুখে আগুন দেয়া এটা আমার ইসলামের বিধান নয়। আমি সমস্ত মুসলিম উম্মাহর নিকট দোয়া প্রার্থনা করছি যাতে আল্লাহ ও রাসুল (সাঃ)-এর নির্দেশিত পথ অনুসরণ করে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি।

বিজ্ঞাপন

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD