Logo

ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:২০
ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ শহরের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

বিজ্ঞাপন

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি শ্রী শ্রী দশভূজা বিগ্রহ মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, শারদীয় দুর্গাপূজা উদযাপন কার্যকরী কমিটির সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায় এবং সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা পূজা উদযাপন কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং পূজার সার্বিক প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। তিনি এসময় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে আশ্বস্ত করেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD