Logo

কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও শ্রমিকলীগ নেতা আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ, নীলফামারী
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৫৬
কিশোরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও শ্রমিকলীগ নেতা আটক
প্রতীকী ছবি

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলার আসামি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিজবুল্লাহ রহমান ডালিমকে শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে পুলিশ আটক করে।

বিজ্ঞাপন

একই রাতে মাগুড়া ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমনকে বিএনপি অফিস ভাঙচুর মামলায় পুলিশ আটক করে। গ্রেফতারকৃত হিজবুল্লাহ রহমান ডালিম কিশোরগঞ্জ সদর ইউনিয়নের যদুমনি গ্রামের এনামুল হকের ছেলে।

তিনি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। অপর গ্রেফতারকৃত সুমন মিয়া মাগুড়া ইউনিয়নের মাগুড়া উত্তরপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে। তিনি মাগুড়া ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত বলেন, তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD